গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি -সংক্রান্ত ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১২ জন আহত হয়েছেন।

সুন্দরগঞ্জ পৌর এলাকার বালাপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে আব্দুল মমিন, মতিউর রহমান, জহুরুল হক, মোসলেম আলী, রয়েল মিয়া, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, রঞ্জু মিয়া ও ফরিদা বেগমকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামের মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশী জহুরুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে জমির বিষয় নিয়ে মতিউর রহমানের সঙ্গে জহুরুল হকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

কেএইচ