এলাকাবাসী জানায় আজ সকাল ১০টায় নিজ বাড়ীর আঙ্গিনায় স্বামীর সাথে স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত স্বামী বাড়ীতে থাকা দুটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করার সময় তার ভাবি বাধা দিলে ভাবিকেও হাসুয়া দিয়ে আধাত করে আহত করে।

এসময় এলাকাবাসী ঘাতক স্বামীকে আটকানোর চেষ্টা করলে ঘাতক স্বামী অস্ত্র দিয়ে তারা করে। পরে পুলিশ আসলে ঘাতক নিজেই ধারালো অস্ত্র সহ আত্বসমর্পন করে।

নিহত নারীর একটি শিশু সন্তান রয়েছে। আহত নারী সম্পাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আইনাল হকের বাবার নাম একরামুল হক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

এসটি