টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিমহামজানি থেকে সম্রাট (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সম্রাট কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলীর ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা সম্রাটের লাশ পুকুরে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএম





