নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে সোমবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩৬ জনে এসে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক মশিউর রহমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সঙ্গে এক জরুরি বৈঠক শেষে নিহতের সর্বশেষ সংখা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মশিউর রহমান বলেন, সোমবারের সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসন ৩৩ জনের নাম ঠিকানা সংগ্রহ করে। ওই সময় তালিকায় কিছু ত্রুটি এবং স্বজনরা না জানিয়ে লাশ নিয়ে যাওয়ায় নিহতের সংখ্যায় গড়মিল ধরা পড়ে। সর্বশেষ দাফন শেষে নিহতের সঠিক পরিসংখ্যান পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর চূড়ান্ত ৩৬ জনের নামের তালিকা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে নিহতদের পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তরা টাকা তুলে দেয়া হবে।
জেআই





