চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৯৮ জনকে গ্রেপ্তার করেছেন।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৯৮ জন গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক দ্রব্য, চাপাতি ও বন্দুক উদ্ধার করা হয়।
এমই





