পাবনার পাকশীতে সুজাউল ইসলাম নামে পুলিশের এক কর্মকর্তাকে হত্যা করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

সোমবার ভোরে পাকশী রেলওয়ে স্টেশনের পাশের একটি কলাগাবান থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

সুজাউল ইসলাম পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পাকশী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন পুলিশ কর্মকর্তা সুজাউল ইসলাম। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

এরপর সোমবার ভোরে টহল পুলিশ পাকশী রেলওয় স্টেশনের পাশের একটি কলাগাবান থেকে হাত পা বাঁধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এআর