বরিশাল নগরীতে জুমার নামাজের পর দশ শিবির কর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) নগরীর রুপাতলীর কাঠালতলা এলাকার একটি মেস থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বই ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।
আটকরা হলেন, বরিশাল বিএম কলেজের ছাত্র মো. তাকদীর হোসেন (২১), মো. শাহীন (২১), বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম উদ্দিন (১৮), মো. হাফিজুর রহমান (১৮), মো. আসাদুজ্জামান (১৮), রাজগুল (১৯), শাহরিয়ার ইসলাম (২০), রুবেল হোসাইন (২০), তুহিন হোসাইন (২০), ও বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাহাবুব আলম (১৫)।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জুমার নামাজের পর শহরে নাশকতা পরিচালনার জন্য গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।
কেএইচ





