মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমানের অপসারণ দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, শুক্রবার রাতে শহরের মল্লিক পাড়ায় পটকা ফুটানোর অভিযোগে মটর শ্রমিকের তিন সদস্যকে আটক করা হয়। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আটককৃতদের ছাড়াতে থানায় গেলে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

তিনি জানান, এর প্রদিবাদে ও ওসির অপসারনের দাবিতে আজ শনিবার ভোর রাত থেকে জেলার অভ্যন্তরে সকল ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে প্রশাসনের সঙ্গে সমঝোতার পর তা প্রত্যাহার করা হয়।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ