জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই প্লাটুন বিজিবি সদস্য আনা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, জেলার যেকোনো জায়গায় পরিস্থিতি অনুযায়ী বিজিবি কাজ করবে। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি টহল দিবে। বিজিবির পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অধিকতর তৎপর রয়েছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





