গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর সাজেদুল মন্ডল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৫ অক্টোবর) সকালে ওই এলাকার রেললাইনের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজেদুল মন্ডল দিনাজপুরের বাবলু মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় তমছেল আলীর বাড়িতে সপরিবারে ভাড়া থেকে বাবার সঙ্গে স্থানীয় টেইলার্সে কাজ করতেন সাজেদুল।
গত দুইদিন আগে টেইলার্স থেকে তার দুই-তিনজন বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। নিহতের বাবা বাবলু মন্ডল জানান, সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা শনাক্ত করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজেদুল মন্ডলকে হত্যা করা হয়েছে।
এমএনজে





