ষাট উর্দ্ধ ১ হাজার বৃদ্ধ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ই হেলথে কার্ড বিতরণ করেছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের (এটু আই প্রগ্রাম) মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

রোববার সকালে তিনি বেনাপোল পৌরসভার কনফারেন্স রুমে এক উদ্ভোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন এবং হেলথ কার্ড বিতরণ করেন।

প্রধান অতিথিকে ফুল, ক্রেষ্ট ও উত্তেরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়।

প্রধান অতিথি এদিন পৌর এলাকার স্কুল মাদ্রাসা, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বেকার যুবকদের মধ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের জন্যে পৌর আইটি কর্ণারের শুভ উদ্ভোধন করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ সেরা পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার(যুগ্ন সচিব) ফারুক হোসেন, উপজেলা নির্বাহি অফিসার এটিএম শরিফুল আলম, এসিল্যান্ড আরিফুজ্জামান, বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহাসিন মিলন, সম্পাদক বকুল মাহবুব সহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা পৌর নাগরিকেরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, স্বল্প সময়ে নাগরিক সর্বোচ্চ সেবা সহ পৌর শহর বেনাপোলকে সাজানো হয়েছে নব সাজে। ই সেবা-শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক কার্ড, নিরাপদ পানি, সড়ক, দৃষ্টিনন্দন ফুট পথ, সড়ক বাতি, সেনিটারী, স্পট কর্ণার নারী কর্ণারসহ মানুষের বিভিন্ন মৌলিক দিকের ব্যাপক উন্নিতি হয়েছে।

বক্তরা আরও বলেন, স্বপ্নের শহর হতে চলেছে বেনাপোল। সরেজমিনে দেখে বেনাপোলকে মডেল ও ডিজিটাল পৌরসভা হিসাবে উল্লেখ করেন তারা।

পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, পৌর নাগরিকদের সেবা ও লালিত স্বপ্ন্ বাস্তবায়নে পৌরবাসি সহ সংশ্লিষ্ট দফতর ও প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার ও আহবান জানান তিনি।

এমকে