২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে খুলনা মগানগরীতে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী।

আজ সোমবার সকালে নেতাকরর্মীরা নগরীর বিভিন্নস্থানে মিছিল এবং পিকেটিং করেছে বিএনপি-জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা। মিছিল করেছে খুলনা মহানগর শিবির, সদর থানা জামায়াত, সোনাডাঙ্গা থানা শিবির।

এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকদের মধ্যে তিন জন বিএনপিকর্মী । বাকি ২২ জন বিভিন্ন মামলার আসামি।

ইআর