যশোরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতভর জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির তিন ও জামায়াতের আট নেতাকর্মী রয়েছেন। বাকিরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
গ্রেফতারকৃদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
এমআর





