মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন গণতন্ত্র করে ময়মনসিংহের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না বলে সরকারকে হুশিয়ার করেছেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

তিনি বলেন, ময়মনসিংহে বিএনপির নেতৃত্বে ২০ দল শান্তিপূর্ণ আন্দোলন করছে। সরকারের অগনতান্ত্রিক আচরণ আর মেনে নেওয়া হবে না ।

আজ রবিবার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহ শহরে গণমিছিল কর্মসুচীর প্রাক্কালে শহরের হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহাম্মদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, যুবদলের জেলা সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, জেলা কৃষক দলের আহবায়ক এড. আজিজুল হক খান, স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।

সমাবেশে আবু ওয়াহাব আকন্দ আরও বলেন, গ্রেফতার দেখিয়ে গণমানুষের আন্দোলনকে ধ্বংস করা যাবে না। দেশনেত্রী জেলকে ভয় পায়না-জীবন বাজি রেখে গণমানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং চালিয়ে যাবেন শহীদ জিয়ার সৈনিকেরা।সকলকে স্বতস্ফুর্তভাবে হরতাল পালনের আহবান জানান তিনি ।

এসএইচ