চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় আগুনে একটি সেমিপাকা গুদাম ও লাকড়ি কারখানা পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় ১০ রাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, রাত পৌনে নয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ভূষি মাল রাখার সেমিপাকা গুদাম ও লাকড়ি কারখানা পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের দুইটি গাড়ি প্রায় সোয়া দুইঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
এমই





