নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আলাইয়াপুর ইউনিয়নে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটেছে।
নিহতের নাম আবুল বাশার। তিনি অভিরামপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, রাতে পুলিশের একটি টিম আলাইয়াপুর এলাকায় টহলে ছিল। পুলিশের ওপর আবুল বাশার ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে আবুল বাশার মারা যান।
ঢাকা, ১৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





