চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মিনি ট্রাকচাপায় মোহাম্মদ বাবুল মিয়া (৪৩) নামে এক মোটরসাইকল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের প্রধান সড়কে নুর জাহান ক্লাবের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বাবুল মিয়া পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়পাড়া মো. কালুর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ বাবুল মিয়া বাজার করে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়।
আহত বাবুলকে স্থানীয়ারা একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি শফিউল কবীর জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়েছে। পরিবারের পক্ষে মামলা না করায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।
এমআর





