ফেনী জেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ি ও মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের জামায়াত অধ্যুষিত এলাকা পাঠানাবাড়ী, ফালাহিয়া মাদরাসা ও শান্তিধারা আবাসিক এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ সময় জেলা জামায়াতের অর্থ সম্পাদক ও আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক, ফালাহিয়া মাদরাসার পিয়ন মো হাসান, শিবির কর্মী ইকবাল হোসেন ও আবদুল্লাহ সামিরসহ অন্তত ১০ জনকে আটক করা হয়। এছাড়াও ছাগলনাইয়া থেকে ২ শিবির কর্মীকে আটক করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ