কিশোরগঞ্জর কটিয়াদীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ জুন) সাড়ে ১১টায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই প্রাণ হারান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল আজিজ (৮০), আর  টমটম চালক মো. খোকন মিয়াকে (৪০) হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতরা হলেন, বিল্লাল মিয়া (২২), অহিদ মিয়া (৩৫),সোরাইয়া (৩৫), এমরান (১৪), অটোচালক শাজাহান (৪৫) ও অজ্ঞাত ২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিনা তৈয়ব জানান  গুরুত্বর আহত খোকন মিয়াকে হাসপাতালে আনার পর মারা যায়।

বিল্লাল মিয়া, সোরাইয়া ও এমরানকে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ীর ইনচার্জ এসআই আক্তাররুজ্জামান বলেন, দুর্ঘটনায় ২জন নিহত হলেও আহতদের সঠিক সংখ্যা তিনি জানেন না ।

এমই