দুই বছর অপেক্ষার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদারাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ নিয়োগের জন্য অনলাইন আবেদন আগামী ৪ এপ্রিল শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা যাবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
এমবি





