বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে রাস্তা থেকে গ্রেফতার করে পায়ে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি হাসান তারিক ও রাজশাহী মহানগরী সেক্রেটারী মনিরুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, সাদা পোশাকে এবং কোন প্রকার পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতারের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহী মহানগরী সভাপতিকে গ্রেফতার করে আদালতের চরম অপমান সাধন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা জসিম উদ্দিন সরকারকে অবিলম্বে আদালতে সোপর্দের অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নমুনা। প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলেই আমরা আশা করছি। অন্যথায় ছাত্র-জনতা রাজনৈতিকভাবেই এর মোকাবেলা করবে ইনশাআল্লাহ।

ওএফ