চট্টগ্রাম নগরীর বায়েজিদ কয়লাঘরস্থ দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার মাত্র ১০৮দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করায় সংবর্ধনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১১ মার্চ) বৃহস্পতিবার মাদ্রাসার অধ্যক্ষ মারজিনা আফরোজ খানের সভাপতিত্বে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মাদ্রাসার প্রথম হাফেজা মরিয়ম আক্তার।

শিক্ষক তাসরিহা জহুর লিপির পরিচালনায় অতিথি ছিলেন দারুল ইত্তেহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক ও মাদ্রাসার পরিচালক মাসনুন আক্তারসহ প্রমুখ।

উল্লেখ্য, মাদ্রাসাটি সম্পূর্ণ মহিলা শিক্ষক ধারা পরিচালিত হওয়ায় নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে হেফজ বিভাগের পাশাপাশি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে। সেই সাথে ৩য় শ্রেণী পর্যন্ত বালক শাখার শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি 

এমবি