বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে কুমিল্লায় বজ্র, শিলাসহ বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৭টার পর থেকে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে উঠতি ফসল ,ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অনেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘূর্নিঝড় অব্যাহত রয়েছে।
জেআই