প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওসমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে কটূক্তিকারীদের ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময়ের মধ্য কটূক্তিকারীরা যদি ক্ষমা না চান তাহলে দলের নেতাকর্মীরা গণহারে মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
শহরের চাষাঢ়া শহীদ মিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওসমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে বুধবার দুপুরে সমাবেশে এ কথা বলেন তিনি।
এ ছাড়াও নারায়ণগঞ্জের ৪০ ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ৭৪ শ্রমিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতি দলের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘ত্বকী মঞ্চে সমাবেশ থেকে আমাদের ওসমান পরিবার সদ্যসদের বিরুদ্ধে বিভিন্ন হত্যার সঙ্গে জড়িত বলে আখ্যা দিয়ে কটূক্তি করা হচ্ছিল। আমরা তা বরদাশত করেছি কিন্তু আজ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আর মেনে নেওয়া যায় না। তাই তাদের বলছি ৭২ ঘণ্টার মধ্য জাতির কাছে ক্ষমা চান, তা না হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’
জেআই





