১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য এবং বর্তমান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল মালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক শোক বিবৃতিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রাক্তন সভাপতি, ১৯৭৩ সালের জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে তিনি মরহুম আবদুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আবদুল মালেক মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, ছয় পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।

এসএইচ