লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রফুল্য কুমার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় কমলাবাড়ি উত্তরটারী গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত শষীকান্তের ছেলে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে কৃষি জমিতে কাজ না থাকায় কৃষক প্রফুল্য বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরনবী/এমবি





