ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে র্যাবলি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি র্যা্লী বের হয়। র্যা লিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে তারা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করার পরে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা সংক্ষিপ্ত আলোচনা করে।

এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি রানা চৌধুরি, সহ-সভপাতি মেহেদি হাসান রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ সহ প্রায় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

ইআর