পুলিশের ক্রসফায়ারে নিহত ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের ৯৩ নম্বর ওয়ার্ড সভাপতি এমদাদুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে রাজধানীতে দোয়া অনুষ্ঠান পালন করেছে সংগঠনটি।
ইসলামী ছাত্রশিবিরঢাকা মহানগরী পশ্চিম শাখা আয়োজিত দোয়া অনুষ্ঠানে এমদাদুল্লাহর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মুনাজাত করা হয়।
মহানগরী সভাপতি সুলতান মাহমুদ রিপনের সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষাসম্পাদক মো: মোবারক হোসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরীঅফিস সম্পাদক ডাঃ মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলমি, প্রচার সম্পাদক গোলাম হায়দার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক, সাহিত্য সম্পাদক জাকারিয়া হোসেন, স্পোর্টস সম্পাদক বখতিয়ার সিদ্দিকী, এইচআর ডি সম্পাদক এনামুল হক, আইন সম্পাদক জোবায়ের হোসাইন প্রমূখ।
কেবি





