জেলা ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত নেতারা শহরে আনন্দ মিছিল বের করেন বৃহস্পতিবার দুপুরে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন শাকিল আহম্মেদ, সহসভাপতি আশরাফুজ্জামান সুমন, মামুন হোসেন, রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক রানা হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, মানিক অধিকারী, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুল হক রিপন, ইমরান আলী ও মেহেদী হাসান সোহেল।
জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি খায়রুল ইসলাম কেন্দ্র থেকে অনুমোদিত হয়ে নতুন কমিটির নাম ঘোষণা করেন বুধবার রাত ১০টায়।
জেলা ছাত্রলীগের কমিটি ছাড়াও ইবনে আব্বাসকে সভাপতি ও মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে খায়রুল ইসলামকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সদর পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রাজু আহম্মেদকে সভাপতি ও বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২ ডিসেম্বর ঝিনাইদহ সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। এ ছাড়া সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





