দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের অগ্রগতি চায় না, তারাই এখন টার্গেট কিলিং চালাচ্ছে।

আজ (বুধবার) দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের ধরন দেখেই বলা যায়, কারা এ হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা এমনভাবে সফট টার্গেট কিলিং করছে, যেন বিশ্ববাসী এ নিয়ে কথা বলে। যারা দেশের অগ্রগতি চায় না, তারাই আসলে এ হত্যাকাণ্ড চালাচ্ছে।

শেখ হাসিনা জানান, সরকারও বসে নেই। হত্যাকারীদের ধরতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রী দেশবাসীরও সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী তার বিদেশ সফর নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে মাসজিদ করে দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে সৌদি সরকার।

এছাড়া বাংলাদেশে ব্যাবসা বানিজ্যে বৃহৎ বিনিয়োগের আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ছাড়া বিশ্ব শান্তি রক্ষায় সৌদি আরব-বাংলাদেশ এক যোগে কাজ করবে বলে দু'দেশ সম্মত হয়েছে।

সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সৌদি আরবকে সাহায়তা প্রধান করবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে সৌদি আরবে শমিক নেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সুস্পষ্ট কিছু না বল্লেও তিনি বলেছেন, নারী শ্রমিকরা এখন থেকে পরিবার-পরিজন নিয়ে বিদেশে যেতে পারবে।

এছাড়া তিনি জি ৭ ও বুলগেরিয়া সফরের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাপান সফর ও বুলগেরিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

এসএম