জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে এ অগ্নিকান্ড ঘটেছে প্রাথমিকভাবে তাাবেভাবে       নিশ্চিত হওয়া যায়নি।

রোববার ভোররাতে রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের নিচ তলায় ছাত্র সমাজের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় এ অগ্নিসংযোগ হয়েছে।

আগুনে নিচ তলায় ছাত্র সমাজের কার্যালয়ের দরজা ও ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এটি নাশকতা কিনা নিশ্চিত হওয়া যায়নি। জাপা নেতারা বলছেন, এটি নাশকতার অংশ হতে পরে।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূইয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা নাশকতা কিনা নিশ্চিত নই।

এমকে