প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চামড়া শিল্পর বিকাশে সাভারে চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়েছে। রাজশাহী ও চট্টগ্রামে আরো ২ টি চামড়া শিল্প নগরী গড়ে তোলা হবে।

আজ (বৃহস্পতিবার) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৭’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, “চামড়া শিল্পের বিকাশে সাভারে পরিবেশসম্মত চামড়া শিল্প নগরী গড়ে তুলেছি। আমাদের আরো পরিকল্পনা আছে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে নতুন দুটি চামড়া শিল্প অঞ্চল গড়ে তুলব।” এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের চামড়া খাতে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের শিল্প এগিয়ে যাচ্ছে। সরকার চামড়া শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক জোনে চামড়া শিল্পের জন্য আলাদা প্লট বরাদ্ধ দেয়া হবে।

তিনি আরো বলেন,আমাদের লক্ষ্য ২০২১ সালে ৫ বিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা। শেখ হাসিনা সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এসকে ফুটওয়ারের কর্ণধার টিপু সুলতান ভূইয়া জানান, চামড়া শিল্প ক্রান্তীকাল সময় পার করছে।ব্যসায়ী ও সরকারের প্রচেষ্টায় আমরা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছি।চামড়া শিল্পের আধুনাকয়নে কাজ করছি। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো গেলে এই শিল্প বিশ্ববাজারে অন্যতম প্রধান দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরবে।এধরণের মেলার মাধ্যমে এক প্রকার ব্যাবসায়িক নেটওয়ার্ক তৈরিহয় বলে জানান তিনি।

৩ দিন ব্যপী এই মেলায় দেশি বিদেশী প্রায় ২ শাতাধীক স্টল অংশ নিচ্ছে।ধর্শনার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুবিধা রয়েছে।

তুহিন/এমবি