পদ্মাতীরের রাজশাহীতে পরিকল্পিত নগরায়নের জন্য ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬’নামে একটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ওএফ