আজ ২১ নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে তারা ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনী প্রধানগণ তদের নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
কেএইচ





