পান্থপথ-গ্রীণরোড ক্রসিং হতে সরাসরি ফার্মগেটগামী সড়কটি অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। এতে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। ফলে উক্ত সড়ক ব্যবহার করে খুব সহজে ফার্মগেট এবং তৎসংলগ্ন এলাকায় যাতায়াত সহজতর হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (ডিএমপি) সূত্রে জানা যায়।

আজ রোববার এ অভিযান চালিয়ে এ সড়ক জনপদ দখলদার মুক্ত করা হয়।

ডিএমপি সূত্রে আরো জানা যায়, রাসেল স্কোয়ার থেকে পান্থপথ ও গ্রীণরোড ক্রসিং ব্যবহার করে ফার্মগেট হয়ে মিরপুর ও উত্তরাগামী। গ্রীণরোড হতে সরাসরি ফার্মগেট হয়ে মিরপুর ও উত্তরাগামী। বাংলামোটর থেকে সোনারগাঁও ক্রসিং বামে মোড় পান্থপথ ও গ্রীণরোড ক্রসিং ডানে মোড় নিয়ে ফার্মগেট হয়ে মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরাগামী সড়ক দখলদার মুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে এ সড়কে শুধুমাত্র হালকা যানবাহন (প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, লেগুনা ইত্যাদি) চলাচলের জন্য ব্যবহৃত হবে বলে জানা যায়।

জেইউ/এসএইচ