জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অভিন্ন নদীর উপর একতরফা পানি প্রত্যাহার ও গেট খুলে দেয়া সঠিক কাজ না। একতরফাভাবে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার।
রোববার বেলা ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তথ্যসন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গীদেরও বাঁচাতে পারবেন না। জঙ্গী পরিচয় এবং জঙ্গী দমনের অভিযোগের পদ্ধতি কৌশল নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরীর অপচেষ্টার কি উদ্দেশ্য তা দেশবাসী বোঝেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির জন্ম দিক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারেনী। জঙ্গী দমনের অভিযানও আটকাতে পারবে না। জঙ্গীরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃতি খুনি। পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরী করে কোন লাভ নাই। জঙ্গী দমনে সরকারের সাফল্যকে প্রশংসা না করে কুট প্রশ্ন করার মধ্যে জঙ্গীদের আড়াল করছে খালেদা জিয়া।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব মহাসিন আলী, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মোকারিমপুর ইউনিয়নের চেযারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, জসসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু প্রমুখ।
এ সময় তিনি ৩৫০ জন পরিবারকে চাল সাহায্য প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এমবি





