রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যরামেডিকেল এলাকায় এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়েছে। এছাড়া তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান মাহমুদ জানান, নিহত আসলাম মহানগরীর হেতেম খাঁ এলাকার মৃত ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ নিহতের খালাতো ভাই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এআই





