আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে সুলতানা জেসমিনকে অফিসে যাওয়ার পথে র্যাব সদস্যরা একটি মাইক্রোবাসে তুলে নেন বলে অভিযোগ ওঠে। পরে গত শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেসমিনের স্বজনদের অভিযোগ, নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। র্যাবের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এবি





