টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা এলাকার পোষনা নদী থেকে কাফনের কাপড় ও পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টায় লাশটি উদ্ধার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, স্থানীয়রা উপজেলার পালিমা এলাকায় পোষনা নদীতে লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এআই