ফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলায় দগ্ধ শ্রমিক মোহাম্মদ হোসেন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।
ফেনী সদরের লালপুর এলাকায় গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি কাভার্ডভ্যানে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানে থাকা শ্রমিক মো. হোসেন আলী গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আব্দুল হালিমও আহত হন।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মর্শেদ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
নিহত হোসেন আলী লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরমার্টিন গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে।
ঢামেক হাসপাতালে আসা নিহতের ছেলে নুর আলম জানান, তার বাবা শ্রমিকের কাজ করতেন। তবে সেদিন তার বাবা কোথায় যাচ্ছিলেন তা বলতে পারেননি নুর আলম।
এএইচ





