বেনাপোল যশোর সড়কের বেনিয়ালী নামক স্থানে আজ মংগলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত হযেছেন।

ঝিকরগাছা পুলিশও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে বেনাপোল ঘিবা গ্রামের পারশ উল্লার ছেলে চাতাল ব্যাবসায়ী মোসারেফ হোসেন (৫৯) ও তার বিদেশ ফেরৎ একমাত্র পুত্র মাহমুদুল হাসান রনি (২৬) মোটর সাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। দুমড়ে মুচড়ে যায় মটরসাইকেলটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। থানা পুলিশ লাশ ও দূর্ঘটনা কবলিত মটরসাইকেল উদ্ধার করে। ময়না তদন্তের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হযেছে।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লাহ খবির উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে বেনাপোল ঘিবা গ্রামের পারশ উল্লার ছেলে চাতাল ব্যাবসায়ি মোসারেফ হোসেন(৫৯) ও তার বিদেশ ফেরৎ একমাত্র পুত্র মাহমুদুল হাসান রনি(২৬)মোটর সাইকেল যোগে যশোরের যাওয়ার সময় বাসের চাপায় মারা গেছে। ঘাতক বাসটিকে আটক করা হেযছে।

এ ব্যপারে ঝিকরগাছা থানায় করা মামলা হযেছে ।

 

এমআইএস।