সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে জুলহাস মিয়া (১৫) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বেলা দেড়টায় বড়ছড়া শুল্কবন্দর সংলগ্ন বুরঙাছড়া এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার দায়ে ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক জুলহাস উপজেলার সীমান্ত সংলগ্ন বড়ছড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে।
সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিএসএফ’র সঙ্গে পত্রালাপ চলছে।
এএইচ





