নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ও পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগে ভোলা সদরের যুগীরঘোল এলাকা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রাক্তন কমিশনার বিএনপি নেতা মোঃ বেলাল, মাহমুদুর রহমান বাবু ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোবাশ্বের আলি জানান, ৫ জানুয়ারি বিএনপির নেতাকমীরা মিছিল করে যানবাহন ভাঙচুর ও পুলিশের উপর হামলা চালায়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫০/৫০০ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করে।
ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে সোমবার রাতে মোঃ হেলাল, মোঃ বেলাল, মাহমুদুর রহমান বাবু ও মনির হোসেনকে ভোলা সদরের যুগীরঘোল এলাকা একটি চায়ের দোকানে বসে নাশকতার পরিকল্পনাকালে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে বলেও জানান ওসি।
কেএইচ





