রাজধানীর আজিমপুর এলাকায় ইরাকি মাঠের পানির পাম্পের সামনে রেজাউল হক ও নিয়ামুল কবির স্বাধীন নামে ২ জন ছাত্র আহত হয়েছেন।

আহত ছাত্ররা উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ছাত্র বলে জানা যায়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবদুস সালাম জানান, ঐ ২ ছাত্র রিক্সা যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রতিদিনের মত অধ্যয়ণ করার জন্য আসছিলেন। ইরাকি মাঠের পানির পাম্পের সামনে আসলে বেপরোয়াভাবে অটোরিক্সা তাদের রিক্সাকে ধাক্কা দেয়। এতে রেজাউল হক গুরুতরভাবে আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে(ঢামেক) নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

এসএইচ