ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে ১ নম্বর আমলী আদালতের বিচারক মো. হামিদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
বাবুর রিমান্ডের শুনানি করেন ফরিদপুর জজ কোটের্র অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল। মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে এবং রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু।
বাবুর বিরুদ্ধে একটি ধর্ষণ ও পাঁচটি চাঁদাবাজি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিশিষ্ট ব্যবসায়ী এস এম সরোয়ার হোসেন সন্টু ১৫ লাখ টাকা চাঁদাবাজির মামলাটি করেন।
মামলার বাদী সন্টু জানান, গত ৪ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে বাবু এবং তার সহযোগী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জি তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং অস্ত্র প্রদর্শন করে তাকে মেরে ফেলার হুমকি দেন।
নিজের জীবন রক্ষার্থে সন্টু পরের দিন রাত আটটার দিকে ধুলদী রেল গেটের কাছে মল্লিক ট্রেডার্সে বসে বাবুকে নগদ ১৫ লাখ টাকা চাঁদা প্রদান করেন। চাঁদার টাকা নেওয়ার পর বাবু সন্টুকে এই বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যান।
পরে সন্টু বাদী হয়ে বাবু এবং সত্যজিতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজির এই মামলাটি দায়ের করেন।
ইআর





