রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার সংলগ্ন পদ্মা নদী থেকে সামেজুল ইলাম ওরফে ফুলা (৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে লাশটি উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ। ১৫ দিন আগে সামেজুল ইসলাম বাড়ি থেকে হারিয়ে যায় বলে তার পারিবারের সদস্যরা জানিয়েছেন।
ফুলার ছোট বোন তামেজা জানান, তার ভাই প্যারালাইজড। বাড়ি ও পাশের চায়ের দোকান ছাড়া তিনি কোথাও যেতেন না।
১৫ দিন আগে দোকানে গিয়ে আর ফেরেন নি। এরপর থেকে খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় নি।
বুধবার সকালে তালাইমারী শহীদ মিনারের কাছে পদ্মা নদীতে স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এমকে





