ফিলিস্তিনে ইসরায়েলিদের বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে নেত্রকোনা জেলা সংসদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে ছোটবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, কমরেড আনোয়ার হোসেন, যুব ইউনিয়নের আহ্বায়ক আবদুল কাইয়ুম, ছাত্র ইউনিয়নের সহ সভাপতি তপতি শর্মা ও সাংগঠনিক সম্পাদক নিহার সরকার অংকর প্রমুখ।
এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





