রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পরিচ্ছন্নতা কর্মী মৃত্যু হয়েছে। নিহতের নাম তাতালু (২৩) বলে জানা গেছে। ঘটনার সময় পরিচ্ছন্নতা কর্মী বাইসাইকেলে ছিলেন। তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।
সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় টিকাটুলি সালাউদ্দিন হাসপাতালের সামনে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওয়ারী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এএস





