রাজধানীর মতিঝিলের এজিবি কলোনীর একটি বাসা থেকে নটোরডেম কলেজের এক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মিজানুর রহমান (১৯)। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার রমজান আলীর ছেলে।

শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (ওসি) জি এম ফরমান আলী।

তিনি বলেন, এজিবি কলোনীর (আইডিয়াল জোন) এফ/৪৮/৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মিজানুর রহমান।  খবর পেয়ে শনিবার সকালে ওই বাসার দ্বিতীয় তলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিবেশীদের বরাত দিয়ে মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম জানান, নটোরডেম কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী মিজানুর রহমান ঈদের ছুটি কাটিয়ে স্বাভাবিকভাবেই ঢাকায় আসেন।

অপর এক সূত্রে জানা যায়, মিজানুর তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এক মেয়ের সঙ্গে প্রেম করতেন। শুক্রবার ওই মেয়ের বিয়ে হয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে সে।

এমআর