নড়াইলে ৬৪ বোতল ফেনসিডিল ও ৩০০শ গ্রাম গাঁজাসহ রিক্তা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলার লস্কারপুর গ্রামের শহিদুল মেম্বারের বাড়ি থেকে রিক্তা বেগমকে আটক করা হয়। আটক রিক্তা নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলামের স্ত্রী।
নড়াইল ডিবি পুলিশের এসআই রাকিব জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লস্কারপুর গ্রামের শহিদুল মেম্বারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার রান্না ঘরের মাটির নিচ থেকে বিশেষভাবে সংরক্ষিত ৬৪ বোতল ফেনসিডিল ও ৩০০শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে মেম্বার শহিদুলকে পাওয়া যায়নি। এসময় মাদকসহ তার স্ত্রী রিক্তা বেগমকে আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
কেএইচ





